Pralhad Joshi | আপাতত শিক্ষামন্ত্রক দেখবেন প্রহ্লাদ যোশী, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই বড় ঘোষণা!
Saturday, July 25 2026, 3:23 pm

Key Highlightsতিমধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাপত্র গ্রহণ করেছেন।
নিটের প্রশ্নপত্র ফাঁস মামলায় বহু বিতর্ক ও ককরোচ জনতা পার্টি-সহ পড়ুয়াদের আন্দোলন এবং জনরোষে পরে এদিন, শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। ইতিমধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাপত্র গ্রহণ করেছেন। এর পরেই পরবর্তী শিক্ষামন্ত্রীর নাম নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। এই আবহে খবর, আপাতত শিক্ষামন্ত্রক দেখবেন প্রহ্লাদ যোশী। কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষামন্ত্রকের পাশাপাশি শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো তাঁকে।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার


