Prahlad Joshi | প্রধান ‘আউট’, যোশী ‘ইন’, শিক্ষা মন্ত্রকের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ নয়া মন্ত্রীর
Sunday, July 26 2026, 4:05 am

Key Highlightsতাঁর উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জোশী বললেন, সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব পালন করবেন তিনি।
NEET-UG প্রশ্নপত্র ফাঁস বিতর্কের জেরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। শনিবার নয়া পদ পেয়েই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমি বিনয়ের সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করছি। এই বিরাট দায়িত্বভার পাওয়ার যোগ্য হিসেবে আমাকে বিবেচনা করায় প্রধানমন্ত্রী মোদির কাছে আমি কৃতজ্ঞ।” পাশাপাশি ধর্মেন্দ্র প্রধানের প্রশংসা করে তিনি বলেন, “বিগত ১২ বছরে এই সরকারের নেতৃত্বে অনেক ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। গত চার-পাঁচ বছরে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন-সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানেইর প্রাপ্য। নয়া শিক্ষা ব্যবস্থায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করব।”
- Related topics -
- দেশ
- শিক্ষামন্ত্রী
- শিক্ষার্থী
- শিক্ষামূলক
- শিক্ষাদফতর
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষা
- ভারত
- ধর্মেন্দ্র প্রধান
- নরেন্দ্র মোদি


