Portugal vs Spain | স্বপ্নভঙ্গ রোনাল্ডোর, স্পেনের কাছে হেরে শূন্যে বিদায় নিলো পর্তুগাল
Tuesday, July 7 2026, 4:37 am

Key Highlightsফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অফ ১৬-এর মেগা ম্যাচে পর্তুগালকে ১:০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লুইস দে লা ফুয়েন্তের স্পেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অফ ১৬-এর মেগা ম্যাচে পর্তুগালকে ১:০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লুইস দে লা ফুয়েন্তের স্পেন। ম্যাচের আগেই সি আর সেভেন (CR7) স্পষ্ট জানিয়েছিলেন, এটাই তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। শেষ বিশ্বকাপে তারকার সঙ্গী হলো চোখের জল। গোল করার সম্ভাবনা তৈরী হলেও গোলশূন্যই ছিল ম্যাচের প্রধমার্ধ। ৮৪ মিনিটে মাঠে নেমে ম্যাচের ভাগ্য বদলে দেন আর্সেনাল তারকা মেরিনো। ইনজুরি টাইমের প্রথম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ডিফেন্সচেরা পাস বাড়ান ফেরান তোরেস। বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়াতে ভুল করেননি পরিবর্ত হিসেবে নামা মিকেল মেরিনো।
- Related topics -
- খেলাধুলা
- বিশ্বকাপ 2026
- ফিফা
- ফিফা প্রাক্তন প্রেসিডেন্ট
- ফিফা বিশ্বকাপ
- পর্তুগাল
- স্পেন
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- ক্রিস্টিয়ানো রোনাল্ডো


