Portugal vs Colombia | মেসির শহরে নিষ্প্রভ রোনাল্ডো, কলম্বিয়ার বিরুদ্ধে গোলশূন্য পর্তুগাল!
Sunday, June 28 2026, 4:42 am

Key Highlightsমেসির শহর ইন্টার মায়ামিতে খেলতে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে জ্বলে উঠতে পারলেন না তিনি। এদিন কলম্বিয়া বনাম পর্তুগাল হাড্ডাহাড্ডি ম্যাচের পরেও গোলশূন্য থাকলো স্কোরবোর্ড।
মেসির শহর ইন্টার মায়ামিতে খেলতে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে জ্বলে উঠতে পারলেন না তিনি। এদিন কলম্বিয়া বনাম পর্তুগাল হাড্ডাহাড্ডি ম্যাচের পরেও গোলশূন্য থাকলো স্কোরবোর্ড। ম্যাচের ৪২ মিনিটে পেড্রো নেটো সুযোগ পেলেও, তিনি গোল পাননি। রোনাল্ডোর বাই সাইকেল কিকও ব্লক করে দেন কলম্বিয়ার ডিফেন্ডাররা। গোটা ম্যাচে ২৬টি গোলমুখি শট নিলেন হ্যামেস রড্রিগেজ, লুইস সুয়ারেজ, দিয়াজরা। যার মধ্যে অন্তত ৬টি দুর্দান্ত সেভ করেছেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কোস্তা। এই ড্র’য়ের ফলে শেষ ৩২-এ ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে হবে পর্তুগালকে।
- Related topics -
- খেলাধুলা
- বিশ্বকাপ 2026
- ফিফা
- ফিফা বিশ্বকাপ
- কলম্বিয়া
- পর্তুগাল
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- ক্রিস্টিয়ানো রোনাল্ডো
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল
- ফুটবোলার


