Delhi Pollution | দিল্লিতে দূষণের কোপ, জারি হয়েছে কঠোর বিধিনিষেধ, প্রথম দিনেই প্রায় ৬৮ লক্ষ টাকা জরিমানা!

Monday, November 2 2026, 2:01 pm
Delhi Pollution | দিল্লিতে দূষণের কোপ, জারি হয়েছে কঠোর বিধিনিষেধ, প্রথম দিনেই প্রায় ৬৮ লক্ষ টাকা জরিমানা!
highlightKey Highlights

রবিবার থেকে দিল্লিতে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ ও ৫০ শতাংশ কর্মীর জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ বাধ্যতামূলক করা হয়েছে।


শীতের শুরুতে তীব্র দূষণের কবলে রাজধানী দিল্লি। বিষাক্ত বাতাসের জেরে রাজ্যজুড়ে জারি হয়েছে কঠোর বিধিনিষেধ। রবিবার থেকে দিল্লিতে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ ও ৫০ শতাংশ কর্মীর জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ১ নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত সমস্ত নির্মাণ ও ভাঙার কাজ নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম অমান্য করায় প্রথম দিনেই কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। রবিবার শহরের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় দেড় হাজার গাড়ি ফেরত পাঠানো হয় এবং নিয়ম ভাঙায় মোট ৬৮.৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এর সিংহভাগই পিইউসি (PUC) সার্টিফিকেট না থাকার কারণে ধার্য করা হয়েছে। এছাড়া, প্রায় ৩০০টি নির্মাণস্থলে হানা দিয়ে ৩২টি জায়গায় নিয়মভঙ্গের প্রমাণ মিলেছে। এই অভিযানে ৯.৮ লক্ষ টাকা জরিমানা এবং ১৭টি সাইটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File