Police Recruitment | সাতসকালেই রাজ্য পুলিশ কনস্টেবলের রেজাল্ট আউট! প্রকাশ্যে চূড়ান্ত মেধাতালিকা

Thursday, September 24 2026, 6:47 am
Police Recruitment | সাতসকালেই রাজ্য পুলিশ কনস্টেবলের রেজাল্ট আউট! প্রকাশ্যে চূড়ান্ত মেধাতালিকা
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।


বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আজ সকাল ৯টায় ১১,৫৯৩ জন নির্বাচিত প্রার্থীর ফল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মোট ১১,৭৪৯টি শূন্যপদ ছিল। পুরুষ বিভাগে ৮,২১২টি শূন্যপদের এবং মহিলা বিভাগে সুপারিশ করা হয়েছে ৩,৩৮১ জনকে। সব মিলিয়ে ১১,৫৯৩ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। বোর্ড সূত্রে খবর মহিলা ইডব্লিউএস বিভাগে যোগ্য প্রার্থী না মেলায় ১৫৬টি পদ আপাতত পূরণ করা যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File