TMC Leader | রয়েছে সুড়ঙ্গ, রয়েছে সিনেমার সেটের মতো বহুমূল্য পালঙ্ক-ড্রেসিং টেবিল! অরূপ-ঘনিষ্ঠ TMC নেতার ‘রাজপ্রাসাদে’ ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের

Tuesday, May 12 2026, 3:29 pm
TMC Leader | রয়েছে সুড়ঙ্গ, রয়েছে সিনেমার সেটের মতো বহুমূল্য পালঙ্ক-ড্রেসিং টেবিল! অরূপ-ঘনিষ্ঠ TMC নেতার ‘রাজপ্রাসাদে’ ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের
highlightKey Highlights

তৃণমূল কংগ্রেস নেতা শামিম আহমেদ ওরফে ‘বড়ে’-র শিবপুরের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ পুলিশের।


তৃণমূল কংগ্রেস নেতা শামিম আহমেদ ওরফে ‘বড়ে’-র শিবপুরের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ পুলিশের। বিজেপির অভিযোগ, রাজ্যে পালাবদলের পর এলাকায় আধিপত্য বজায় রাখতে বিজেপি সংখ্যালঘু সেলের এক নেতার বাড়িতে হামলা চালিয়েছিল শামিম ও তাঁর দলবল। এরপরেই প্রাক্তন মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ শামিমের ডেরায় হানা দেয় পুলিশ। বাড়ির ভেতরে ঢুকে আধিকারিকরা দেখেন চোখ ধাঁধানো বৈভব। বহুমূল্য পালঙ্ক থেকে শুরু করে ড্রেসিং টেবিল, সবকিছুই সিনেমার সেটের মতো। তল্লাশি চলাকালীন একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। মনে করা হচ্ছে, বিপদে পড়লে পালানোর জন্যই এই গোপন পথ তৈরি করা হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File