POK | পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি পাক রেঞ্জারদের, নিহত ৫, জখম ৮

Wednesday, July 29 2026, 6:36 am
POK | পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি পাক রেঞ্জারদের, নিহত ৫, জখম ৮
highlightKey Highlights

রাওয়ালকোটের পরে পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরে পাক রেঞ্জারদের গুলিতে নিহত পাঁচ আন্দোলনকারী।


পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরে পাক রেঞ্জারদের গুলিতে নিহত পাঁচ আন্দোলনকারী। সূত্রের খবর, মঙ্গলবার লং মার্চ যাত্রার প্রস্তুতির জন্য মোটরবাইকে চেপে মুজফফরাবাদের রাওয়ালকোটের দিকে যাচ্ছিলেন ৪০-৫০ জন বিক্ষোভকারী। মিছিল মিরপুর বাজারে পৌঁছলে পাক রেঞ্জার এবং ফ্রন্টিয়ার কনস্টাবুলারি ফোর্সের জওয়ানরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলি ছোড়ে। এ ঘটনায় গুরুতর জখম বিক্ষোভকারীদের ৮ জন। সোমবার থেকে ৪৮ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জন। মিরপুরে ৫ জন এবং তার আগে সোমবার রাওয়ালকোটে ২০ জন, সব মিলিয়ে গত ৪৮ ঘণ্টায় পুলিশ ও সেনার গুলিতে মোট ২৫ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। পাশাপাশি কমবেশি ৭০ জন আহত হয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File