POK | 'মানবাধিকার লঙ্ঘন'- কাশ্মীরে পাক-সরকারের নির্বাচন নিয়ে তদন্তের দাবি ভারতের

Wednesday, August 5 2026, 5:10 am
POK | 'মানবাধিকার লঙ্ঘন'- কাশ্মীরে পাক-সরকারের নির্বাচন নিয়ে তদন্তের দাবি ভারতের
highlightKey Highlights

বিদেশ মন্ত্রকের অভিযোগ, অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষের উপর পাকিস্তান সরকার একটানা দমনপীড়ন চালাচ্ছে, সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।


ভোট শুরু হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। এই অবস্থায় পাক অধিকৃত কাশ্মীরে সংরক্ষিত ১২টি আসন তুলে দেওয়ার দাবিতে চলছে বিক্ষোভ। নিজেদের অধিকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অধিকৃত কাশ্মীরের নাগরিক সমাজ। মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘পাক অধিকৃত কাশ্মীরে যে স্থানীয় নির্বাচন হচ্ছে, সেটা পুরোপুরি প্রহসন। পাকিস্তানের বাহিনী যে ভাবে নির্বিচারে সাধারণ মানুষকে মারছে সেই বাস্তবকে আড়াল করা সম্ভব নয়।’’ জয়সওয়াল বলেন, “পাকিস্তানের শাসকগোষ্ঠী জন অসন্তোষের জবাবে গুলি, ব্ল্যাকআউট, ভয়ভীতি ও দমন-পীড়ন চালিয়েছে। এখন একটি অন্তঃসারশূন্য নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের কৃতকর্মকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File