Pod Taxi | লন্ডন, দুবাইয়ের মতো এবার ভারতেও চলবে পড ট্যাক্সি! কোন শহরে প্রথম চালু?ভাড়াই বা পড়বে কত?

Saturday, April 18 2026, 2:30 pm
Pod Taxi | লন্ডন, দুবাইয়ের মতো এবার ভারতেও চলবে পড ট্যাক্সি! কোন শহরে প্রথম চালু?ভাড়াই বা পড়বে কত?
highlightKey Highlights

মুম্বইতে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে প্রথম পড ট্যাক্সি প্রজেক্ট শুরু হতে চলেছে।


লন্ডন, দুবাইয়ের মতো এবার ভারতেও চলবে পড ট্যাক্সি (Pod Taxi)। মুম্বইতে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে প্রথম পড ট্যাক্সি প্রজেক্ট শুরু হতে চলেছে। এরপরে শহরের বাকি অংশেও তা চালু হবে। পড ট্যাক্সি বাস, ট্রেনের মতোই একাধিক স্টপেজে দাঁড়িয়ে চলে। সাধারণত মাটি থেকে ৫ থেকে ১০ মিটার উপরে চলা এই ট্যাক্সি ট্রেন বা মেট্রোর মতো নির্দিষ্ট ট্র্যাকে চলে। প্রাথমিকভাবে ৩.৩৬ কিলোমিটার দূরত্ব পার করবে এই পড ট্যাক্সি। প্রতিটি পডে ৬টি করে সিট থাকবে, ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ছুটবে এটি এবং প্রতি কিলোমিটারে ২১ টাকা করে ভাড়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File