Durgapur | দুর্গাপুরে PNG-র লাইনে বিপত্তি, সকাল থেকে জ্বলছে না বাড়ির গ্যাস!

Sunday, April 5 2026, 7:52 am
Durgapur | দুর্গাপুরে PNG-র লাইনে বিপত্তি, সকাল থেকে জ্বলছে না বাড়ির গ্যাস!
highlightKey Highlights

দুর্গাপুরে সিটি সেন্টার এলাকার পণ্ডিত রঘুনাথ মুর্মু সরণিতে PNG-র লাইনে বিপত্তি। পাইপ ফেটে গ্যাস বেরোতে শুরু করে।


দুর্গাপুরে সিটি সেন্টার এলাকার পণ্ডিত রঘুনাথ মুর্মু সরণিতে PNG-র লাইনে বিপত্তি। পাইপ ফেটে গ্যাস বেরোতে শুরু করে। বরফের মতো সাদা কণা রাস্তার উপরে ছড়িয়ে পড়ে। এদিকে লাইন বন্ধ রেখে কাজ করার জেরে সিটি সেন্টার এলাকায় বাড়িতে গ্যাস জ্বলছে না সকাল থেকে। ইতিমধ্যে দুর্গাপুরে সিটি সেন্টার এলাকায় রাস্তা থেকে কিছুটা দূরে মাটি খুঁড়ে পাইপ পাতা হয়েছে। পাইপ লাইনের কাজ দেখতে আসা কর্মী ফিরোজ খান বলেন, 'মনে হচ্ছে কেউ জায়গাটা খুঁড়েছে। কেবলের কাজ করতে গিয়ে বা মাটি নেওয়ার জন্য হতে পারে। তাতেই পাইপ ফেটে গিয়েছে।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File