PM Narendra Modi | ‘বৃহৎ পরিসরে ভবিষ্যৎ’ নিয়ে ভাববে জেন জি! তরুণ প্রজন্মের উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী মোদির

Key Highlightsনিজের সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী বললেন, বিশ্বের জন্য অত্যন্ত জরুরি সমাধান সূত্রগুলি জেন জি-র কাছেই রয়েছে।
এদিন চেন্নাইয়ে মেট্রোর নতুন ‘রুট’ উদ্বোধন অনুষ্ঠান গিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জেন জি-দের উদ্দেশ্যে তিনি বলেন, “একটি উন্নত ভারতের জন্য প্রয়োজনীয় নতুন ধারণা ও সমাধান কেবল দেশেরই নয়, বরং সমগ্র বিশ্বের ভবিষ্যৎকেও গড়ে তুলবে। আজ বিশ্ব (একাধিক সমস্যার) সমাধানের পথ খুঁজছে, এই পথ দেখানোর সম্ভাবনা তোমাদের মধ্যেই রয়েছে। আমি চাই প্রত্যেক তরুণ তার ভবিষ্যৎকে এই বৃহত্তর প্রেক্ষাপটে দেখুক। কারণ এটাই তোমাদের সময়, এটাই তোমাদের সামনে সুযোগ।” তাঁর সংযোজন, “আমি এখানে উপস্থিত তোমাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি— নিজেদের নির্ভয় হয়ে ওঠার সুযোগ দাও। নিজেদের ধারণাগুলি নিয়ে কাজ করো। বড় স্বপ্ন দেখো, ভিন্নভাবে চিন্তা করো এবং নির্ভয় হও।” প্রধানমন্ত্রী আরও বলেন, আজ “ভারতের কাছে অসীম সুযোগ রয়েছে… এটাই তোমাদের সময়। আমরা সবাই মিলে স্বপ্ন সফল করবই।”
- Related topics -
- দেশ
- নরেন্দ্র মোদি
- প্রধানমন্ত্রী
- ভারত


