Narendra Modi | ভারতীয় নৌসেনার মুকুটে নতুন পালক, যোগ দিবসে গার্ডেনরিচে তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

Sunday, June 21 2026, 5:43 am
Narendra Modi | ভারতীয় নৌসেনার মুকুটে নতুন পালক, যোগ দিবসে গার্ডেনরিচে তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর
highlightKey Highlights

কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ বন্দরে এদিন এক অনুষ্ঠানের আয়োজন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করেন।


যোগ দিবসে বঙ্গে প্রধানমন্ত্রী মোদী। আজ, রবিবার রেড রোডের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাসন অভ্যাস করেন প্রধানমন্ত্রী। এরপরই কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ বন্দরে এক অনুষ্ঠানে তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন মোদী। নৌসেনার বিবৃতি জারি করে জানিয়েছে, এই তিন জাহাজ সমুদ্র যুদ্ধের পাশাপাশি হাইড্রোগ্রাফিক জরিপ এবং অ্যান্টি সাবমেরিন ক্ষমতাসম্পন্ন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজগুলি ডিজাইন করেছে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) দ্বারা নির্মাণকাজ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File