Narendra Modi | ‘মৃত্যুর জন্যই অস্ট্রেলিয়া আসবেন’- প্রধানমন্ত্রীকে মোদীকে প্রাণনাশের হুমকি, তদন্তে অস্ট্রেলিয়া প্রশাসন
Saturday, July 4 2026, 3:27 pm

Key Highlightsঅস্ট্রেলিয়া সফরের আগে নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি ঘিরে সরগরম গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় একটি কমেন্টে ওই হুমকি দেওয়া হয়েছে, সেটা সামনে আসার পরেই প্রবল আলোচনা শুরু হয়েছে।
অস্ট্রেলিয়া সফরের আগে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি। সম্প্রতি মেলবোর্নে মোদীর সফরের অনুষ্ঠানের বিষয় জানাতে একটি ফেসবুক পোস্ট করা হয়েছিল। তাতে জানানো হয়েছিল ৯ জুলাই মেলবোর্নের মার্ভেল স্টুডিওতে অনু্ষ্ঠান হতে চলেছে। ওই পোস্টের কমেন্ট সেকশনে লেখা রয়েছে, ‘স্টেডিয়ামের ছাদগুলি বন্ধ করে দেওয়া হলে ভালো হবে, নয়তো তিনি নিজের মৃত্যুর জন্যই অস্ট্রেলিয়া আসবেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে ওই কমেন্ট করা হয়েছে ‘আবু মুস্তাফা’ নামে একটি অ্যাকাউন্ট থেকে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ।
- Related topics -
- দেশ
- অস্ট্রেলিয়া
- নরেন্দ্র মোদি
- প্রধানমন্ত্রী


