Narendra Modi | ভোটপ্রচারে কলকাতায় এসে গঙ্গাবক্ষে নৌকাবিহার প্রধানমন্ত্রীর, কথা বললেন মাঝি-প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে!
Friday, April 24 2026, 4:36 am

Key Highlightsগতকাল, ২৩শে এপ্রিল সম্পন্ন হয়েছে বাংলায় প্রথম দফার ভোট। তারপরের দিনই শহর কলকাতায় গঙ্গাবক্ষে সময় কাটাতে দেখা গেলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
গতকাল, ২৩শে এপ্রিল সম্পন্ন হয়েছে বাংলায় প্রথম দফার ভোট। তারপরের দিনই শহর কলকাতায় গঙ্গাবক্ষে সময় কাটাতে দেখা গেলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বঙ্গে ভোটপ্রচারে কলকাতায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজও রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রয়েছে একাধিক প্রচারসভা। তবে তার মাঝেই গঙ্গাবক্ষে সময় কাটালেন তিনি। ক্যামেরা হাতে নিয়ে প্রিন্সেপ ঘাট, আউটরাম ঘাটে ভ্রমণ করেন নমো। ছবিও তোলেন। কথা বলেন নৌকার মাঝিদের সঙ্গে। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও কথা হয়েছে তাঁর। নৌকাবক্ষের সব ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
- Related topics -
- শহর কলকাতা
- নরেন্দ্র মোদি
- রাজনীতি
- রাজনৈতিক
- প্রধানমন্ত্রী


