Narendra Modi car | এয়ারপোর্টে ৪৫ মিনিট আটকে প্রধানমন্ত্রীর কনভয়! কী কারণে দাঁড়িয়ে মোদী?

Sunday, June 21 2026, 3:07 pm
Narendra Modi car | এয়ারপোর্টে ৪৫ মিনিট আটকে প্রধানমন্ত্রীর কনভয়! কী কারণে দাঁড়িয়ে মোদী?
highlightKey Highlights

জানা গিয়েছে, NEET পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয়, তার জন্যেই প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করে প্রধানমন্ত্রীর কনভয় পরবর্তী গন্তব্যস্থলে যায়।


দুদিনের সফরে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগা দিবস ও ‘পশ্চিমবঙ্গ দিবস’-এর অনুষ্ঠান পালন করে দিল্লি ফিরে যাচ্ছিলেন তিনি। প্রাথমিক সূত্রে খবর, দুপুর ১টা নাগাদ তাঁর ফ্লাইট দিল্লি বিমানবন্দরে নামে। তবে প্রায় ৪৫ মিনিট এয়ারপোর্টেই দাঁড়িয়ে থাকে কনভয়। সূত্রের খবর, আজ দুপুর ২টায় ‘নিট’ (NEET) পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, প্রধানমন্ত্রী পরীক্ষা শুরু হওয়ার পরই বাসভবনের উদ্দেশে রওনা হওয়ার সিদ্ধান্ত নেন। পরীক্ষার্থীরা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন এবং যান চলাচলও ব্যাহত না হয়, তা নিশ্চিত করতেই দাঁড়িয়ে ছিল প্রধানমন্ত্রীর কনভয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File