PM Narendra Modi | আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স থেকে বিনামূল্যে অনলাইন কোচিং! লালকেল্লা থেকে একাধিক ঘোষণা প্রধানমন্ত্রীর
Saturday, August 15 2026, 7:01 am

Key Highlightsদিল্লির লালকেল্লা থেকে দাঁড়িয়ে তিনি দেশকে আরও উন্নত করার, যুবশক্তির বিকাশ ঘটানোর জন্য বিরাট উদ্যোগের ঘোষণা করেন।
দেশের উন্নয়নে গতি আনতে একাধিক মিশনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এদিন লালকেল্লা থেকে দাঁড়িয়ে মোদীর ঘোষণা, আগামী এক বছরে এক কোটি যুবক-যুবতীকে মিশন মোডে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) শেখানোর উদ্যোগ নেওয়া হবে। এদিন তিনি জানালেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবকদের সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়া হবে। সিভিল ডিফেন্সে আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ২০৩৬ সালের অলিম্পিকের লক্ষ্য নিয়ে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে দেশজুড়ে অভিযান চালানো হবে। আগামী ২ বছরের মধ্যে দেশের ৭-৮টি নতুন সেমিকন্ডাক্টর কারখানা চালু করা হবে। ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে আগামী ৬-৭ বছরের মধ্যে ৫টি নতুন পারমাণবিক রিঅ্যাক্টর চালু করা হবে।
- Related topics -
- দেশ
- নরেন্দ্র মোদি
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা বাহিনী
- প্রতিরক্ষা
- পারমাণবিক চুক্তি
- ওপেনএআই
- ভারত


