PM Narendra Modi | প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ইনস্টা ফলোয়ারে রেকর্ড মোদীর, ১০০ মিলিয়ন ছুঁলেন প্রধানমন্ত্রী!

Thursday, February 26 2026, 3:29 am
PM Narendra Modi | প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ইনস্টা ফলোয়ারে রেকর্ড মোদীর, ১০০ মিলিয়ন ছুঁলেন প্রধানমন্ত্রী!
highlightKey Highlights

আজ, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম রাষ্ট্রনেতা হলেন, যার ইন্সটাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ১০০ মিলিয়ন ছুঁল।


রাষ্ট্রনেতা হিসেবে অবিস্বরণীয় রেকর্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর ইন্সটাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ১০০ মিলিয়ন ছুঁল। রাজনৈতিক নেতা হিসাবে মোদীই একমাত্র যার সোশ্যাল মিডিয়ায় ১০ কোটি ফলোয়ার্স রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর ফলোয়ার্সের সংখ্যা ৪৩.২ মিলিয়ন। ১৫ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। উল্লেখ্য, কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ইন্সটা ফলোয়ার্সের সংখ্যা ১২.৬ মিলিয়ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File