PM Modi | এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হলো ভারত, মহাদেশের সক্ষম ও প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় হলেন 'মোদী'

Monday, November 23 2026, 2:38 pm
PM Modi | এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হলো ভারত, মহাদেশের সক্ষম ও প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় হলেন 'মোদী'
highlightKey Highlights

গোটা এশিয়ার মধ্যে সক্ষম ও প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে এই তালিকায় পঞ্চম স্থানে নাম ছিল মোদির নাম।


প্রতিবছরের মতো এবছরও এশিয়ার রাজনীতি ও কূটনীতিতে সবচেয়ে প্রভাবশালী নেতা এবং শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয় থিঙ্ক ট্যাঙ্ক, লোয়ি ইনস্টিটিউট। ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’ তালিকায় দেখা যাচ্ছে গোটা এশিয়ার মধ্যে সক্ষম ও প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তালিকায় প্রথম স্থানে রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। মোদির পর একে একে তালিকায় জায়গা করে নিয়েছেন সিঙ্গাপুর, জাপান, অস্ট্রেলিয়া ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা। ৪০.৫ পয়েন্ট নিয়ে লোয়ি ইনস্টিটিউটের প্রতিবেদনে সবচেয়ে শক্তিধর দেশের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। তালিকায় ৭৮.৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আমেরিকা। দ্বিতীয়স্থানে জায়গা পেয়েছে চিন। রিপোর্টে উল্লেখ আছে, এশিয়ার অন্য দেশগুলির তুলনায় ভারতের সামনে উন্নতির সুযোগ অনেক বেশি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File