Capt Smit | ‘কোথা থেকে এত সাহস পেলেন?’ মোদীর প্রশ্নে হনুমান চালিশার প্রসঙ্গ টেনে ককপিটের ঘটনার কথা জানালেন 'সুপারহিরো' পাইলট ক্যাপ্টেন স্মিত!

Friday, October 2 2026, 9:27 am
Capt Smit | ‘কোথা থেকে এত সাহস পেলেন?’ মোদীর প্রশ্নে হনুমান চালিশার প্রসঙ্গ টেনে ককপিটের ঘটনার কথা জানালেন 'সুপারহিরো' পাইলট ক্যাপ্টেন স্মিত!
highlightKey Highlights

দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন সেই 'সুপারহিরো' পাইলটকে শুক্রবার ভিডিয়ো কল করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


ককপিটে মারাত্মক হামলার মধ্যেও ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে সাহসের এক অনন্য নজির গড়েছেন ফ্লাইদুবাই-এর ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছর। দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন সেই 'সুপারহিরো' পাইলটকে শুক্রবার ভিডিয়ো কল করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৯ মিনিটের আবেগঘন কথাপকথনে জখম ক্যাপ্টেন জানান, ককপিটে রক্তাপ্লুত ও সংজ্ঞাহীন হওয়ার মুখেও মনে জোর রাখতে তিনি হনুমান চালিশা পাঠ করছিলেন এবং সেই শক্তিতেই শেষ চেষ্টা করে ককপিটের দরজা খুলে দেন। স্মিতের এই অসাধারণ ধৈর্য ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, "আপনি দেশের গর্ব ও বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন।" নিজের আদর্শ প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সম্মান ও বার্তা পেয়ে আবেগপ্লুত হয়ে সাহসী পাইলট স্মিত বলেন, ‘স্যার, আপনার সঙ্গে কথা বলা আমার জন্য অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত। আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ। আপনি আমাকে এভাবে ফোন করে সম্মান জানাচ্ছেন, এতে আমি খুব গর্ব অনুভব করছি।’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File