PM Modi with Saudi Arab | মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আরবের প্রধানমন্ত্রীকে ফোন! ইরানের আক্রমণের কড়া নিন্দা মোদীর!
Saturday, March 28 2026, 2:48 pm

Key Highlightsসৌদি আরবের প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমনের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফোনালাপের বিষয়ে জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন সৌদি আরবের প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমনের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী লিখেছেন, “সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমনের সঙ্গে ফোন কথা হয়েছে। পশ্চিম এশিয়ার চলমান সংঘাত নিয়ে আলোচনা করেছি।” যুদ্ধের সংঘাত এবং প্রভাব নিয়ে আলোচনার সাথে সাথে আরবে ইরানের হামলার নিন্দা করেছেন মোদী। প্রধানমন্ত্রী আরও লেখেন, “আমরা একমত হয়েছি যে সমুদ্রপথে অবাধ চলাচল নিশ্চিত করতে হবে এবং শিপিং লাইনগুলোকে খোলা ও নিরাপদ রাখতে হবে।”


