PM Modi | বুধের সন্ধ্যায় ট্রাম্পের সঙ্গে ফোনালাপ মোদির, বাণিজ্য থেকে প্রতিরক্ষা- আলোচনা হলো কী কী নিয়ে?
Wednesday, September 30 2026, 4:16 pm

Key Highlightsবাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি-সহ একাধিক ক্ষেত্র নিয়ে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের পর এক্স পোস্টে মোদি লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, জরুরি প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। বৃহত্তর আন্তর্জাতিক পরিসরে কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে একমত হয়েছি।’’ প্রধানমন্ত্রীর আরও লেখেন, ‘‘আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেছি। যার মধ্যে রয়েছে বিশ্বশান্তি ও নিরাপত্তার অগ্রগতির ক্ষেত্রে ধারাবাহিক প্রচেষ্টা।’’
- Related topics -
- দেশ
- নরেন্দ্র মোদি
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প


