PM Modi | ত্রিবর্ণরঞ্জিত অকল্যান্ডের স্কাই টাওয়ার! প্রধানমন্ত্রীকে সাদর আমন্ত্রণ নিউজিল্যান্ডের

Friday, July 10 2026, 4:42 pm
PM Modi | ত্রিবর্ণরঞ্জিত অকল্যান্ডের স্কাই টাওয়ার! প্রধানমন্ত্রীকে সাদর আমন্ত্রণ নিউজিল্যান্ডের
highlightKey Highlights

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডলে সেটি শেয়ার করে জানিয়েছেন, এই অভিনব আতিথ্যে পরিষ্কার হয়ে যায় নয়াদিল্লি ও ওয়েলিংটনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা মজবুত।


নিউজিল্যান্ড সফরে শুক্রবার অক্লানন্দে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে এসেছিলেন খোদ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। এই আমন্ত্রনের একটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অকল্যান্ডের স্কাই টাওয়ার সেজে উঠেছে ভারতের জাতীয় পতাকার রঙে। দীর্ঘ চার দশক পরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে পৌঁছেছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগেই অকল্যান্ডে পৌঁছলাম। বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী লাক্সনকে ধন্যবাদ। এই সফর ঐতিহাসিক, কারণ চার দশক পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে এল।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File