PM Modi | পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জের, শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী
Thursday, March 26 2026, 3:23 pm

Key Highlightsআগামী কাল, শুক্রবার সন্ধ্যায় দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন তিনি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে অস্থিরতা তৈরী হচ্ছে। এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকূলীয় নিরাপত্তা, সাইবার সুরক্ষা এবং কৌশলগত পরিকাঠামো রক্ষায় রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক স্পষ্ট ভাবে জানিয়েছে, ভারতের কাছে বর্তমানে প্রায় ৭৪ দিনের জ্বালানি তেল মজুত রয়েছে। উল্লেখ্য, নির্বাচনমুখী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে থাকছেন না।
- Related topics -
- দেশ
- নরেন্দ্র মোদি
- মোদী সরকার
- প্রধানমন্ত্রী
- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি
- ইরান
- ইজরায়েল
- এলপিজি
- ভার্চুয়াল বৈঠক


