Narendra Modi | শেষ মুহূর্তে সূচি বদল, মহালয়ায় ইডেনে অনিশ্চিত মোদীর আসা, থাকতে পারেন কারা?

Friday, October 2 2026, 2:38 pm
Narendra Modi | শেষ মুহূর্তে সূচি বদল, মহালয়ায় ইডেনে অনিশ্চিত মোদীর আসা, থাকতে পারেন কারা?
highlightKey Highlights

দেবীপক্ষের সূচনায় মহালয়ায় কলকাতার ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে সংশয়।


দেবীপক্ষের সূচনায় মহালয়ায় কলকাতার ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে সংশয়। সূত্রের খবর, ১০ অক্টোবর মহালয়ার এই মেগা আয়োজনে মোদী নাও থাকতে পারেন। তাঁর পরিবর্তে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংস্কৃতি দপ্তর ও সিএবি সূত্রের খবর, রাজ্য সরকারের বৈঠকে প্রধানমন্ত্রীর না আসার বিষয়টি জানানো হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর স্টেডিয়াম পরিক্রমা ও চক্ষুদানের প্রাথমিক পরিকল্পনায় বদল আসতে পারে। তবে ইডেনে ১০ হাজার ঢাকের আওয়াজ, ১ হাজার মহিলার উলুধ্বনি, ২৩ জেলার লোকনৃত্য ও শ্রেয়া ঘোষালের গানের গিনেস রেকর্ড গড়ার বিশেষ পরিকল্পনা প্রস্তুত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File