PM Modi in Kolkata | শনিতে বঙ্গে প্রধানমন্ত্রী, ব্রিগেডে একাধিক স্টেশন ও ট্রেনের উদ্বোধন করবেন মোদি

Friday, March 13 2026, 4:38 am
PM Modi in Kolkata | শনিতে বঙ্গে প্রধানমন্ত্রী, ব্রিগেডে একাধিক স্টেশন ও ট্রেনের উদ্বোধন করবেন মোদি
highlightKey Highlights

জাতীয় সড়ক সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।


শনিবার ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বঙ্গে জাতীয় সড়ক সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে কামাখ্যাগুড়ি, তমলুক, হলদিয়া, বরাভূম, আনাড়া এবং সিউড়ির পুনর্নির্মিত রেলওয়ে স্টেশনগুলি কলকাতা সফরে উদ্বোধন করতে পারেন। এছাড়াও বেলদা ও দাঁতনের মধ্যে তৃতীয় রেলপথ এবং কলাইকুণ্ডা ও কানিমহুলীর মধ্যে অটোমেটিক ব্লক সিগন্যালিং প্রকল্পটি উদ্বোধন করা হবে। পুরুলিয়া এবং আনন্দ বিহার টার্মিনাল (দিল্লি) এর মধ্যে এক্সপ্রেস ট্রেন পরিষেবার ফ্ল্যাগ অফ করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File