PM Modi in Kolkata | শনিতে ব্রিগেডে সভা প্রধানমন্ত্রীর, '১ লক্ষ লোকের' জন্য রান্না ! কী কী থাকছে মেনুতে?
Saturday, March 14 2026, 4:57 am

Key Highlightsশনিবার কলকাতায় তার সমাপ্তি পর্বে রয়েছে ব্রিগেডে সমাবেশ। সেই উপলক্ষে যান নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে কলকাতা পুলিশের।
আজ শনিতে ব্রিগেডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন নির্বাচন নিয়ে বার্তা দিতেই বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। হাওড়ার রেল মিউজিয়ামের উল্টোদিকে কর্মীদের জন্য ক্যাম্প তৈরি করেছে বিজেপি। প্রায় ১ লক্ষ লোকের জন্যে রান্নাবান্না হচ্ছে আজ। উপস্থিত কর্মকর্তা জানিয়েছেন, 'এখানে আমাদের ৩ টি সেগমেন্টে রান্না হচ্ছে। মোট ১ লক্ষ লোকের রান্না করা হয়েছে। মেনুতে রয়েছে ভাত, সবজি ডাল। যারা এখানে আসবেন, তাঁদের থাকার জন্যও ব্যবস্থা করা হয়েছে।খাওয়া দাওয়া সেরে ব্রিগেড যাবে। ফেরার পথে এখানে খাওয়া দাওয়া সেরে তারপর ট্রেনে উঠবে।'
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- নরেন্দ্র মোদি
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- বিজেপি কর্মী
- বিজেপি নেত্রী
- বিজেপি সাংসদ
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার


