Pm Modi | "বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করুন"- দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে বার্তা প্রধানমন্ত্রীর
Wednesday, April 29 2026, 3:36 am

Key Highlightsকলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমানের ১৪২টি আসনে ভোটগ্রহণ চলবে।
রাজ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। দক্ষিণবঙ্গে ১৪২টি আসনে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটপর্ব শুরুর আগে পশ্চিমবঙ্গের ভোটারদের উদ্দেশে বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডল থেকে একটি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখলেন, ‘আজ পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আজ যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত করে তোলার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি, বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করুন।'
- Related topics -
- রাজ্য
- নরেন্দ্র মোদি
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- নির্বাচনের ফলাফল


