PM Modi | বঙ্গোপসাগরে ট্রলার উল্টে ৯ মৎস্যজীবীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ মোদীর, পরিবারের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর!

Key Highlightsবঙ্গোপসাগরে মৎস্যজীবীদের ট্রলার উল্টে ৯ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ৬ মৎস্যজীবী।
বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের ট্রলার উল্টে ৯ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ৬ মৎস্যজীবী। পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর বন্দর থেকে গত ২ জুলাই মাছ ধরার উদ্দেশে রওনা দিয়েছিল ‘মা কালী’ ট্রলারটি। ৫ জুলাইয়ের পর থেকে ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে ট্রলারের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে ৮ দিন পর ট্রলারটি বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃত মৎস্যজীবীদের পরিজনদের সমবেদনা জানালেন তিনি। একইসঙ্গে মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্যের কথা জানালেন। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় ট্রলারডুবিতে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারগুলিকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা করে।”
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি
- মৎস্যজীবী


