Narendra Modi | 'অর্থনীতির শক্তিবৃদ্ধি', বিরোধীদের কটাক্ষ করে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর!

Tuesday, September 1 2026, 5:45 am
Narendra Modi | 'অর্থনীতির শক্তিবৃদ্ধি', বিরোধীদের কটাক্ষ করে বার্তা  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর!
highlightKey Highlights

বৈশ্বিক সংকট ও বিরোধী আক্রমণের জবাবে ইনস্টাগ্রামে একটি সেলফি-স্টাইল ভিডিয়ো পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


বৈশ্বিক সংকট ও বিরোধী আক্রমণের জবাবে ইনস্টাগ্রামে একটি সেলফি-স্টাইল ভিডিয়ো পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) দেশের জিডিপি (GDP) বৃদ্ধির হার ৭.৮ শতাংশ ছোঁয়ার পর, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের শক্ত অবস্থানের খতিয়ান তুলে ধরেন তিনি। ইন্সটাগ্রাম বার্তায় মোদী বিরোধীদের তীব্র কটাক্ষ করে ‘মিথ্যার প্রতিধ্বনি’ শব্দবন্ধটি ব্যবহার করেন। তাঁর দাবি, বৈশ্বিক মহামারী পরবর্তী ধাক্কা ও ইরান যুদ্ধের ফলে বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হলেও, ভারতের এই বৃদ্ধি আত্মবিশ্বাস বাড়ায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধীদের হতাশার রাজনীতির জবাব দিতেই মোদী এই মন্তব্য করেছেন।   




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File