PM Modi | প্রাক্তন ছাত্রদের 'OG' বলে সম্মোধন! জেন জি স্টাইলে যুবশক্তির প্রশংসা প্রধানমন্ত্রী মোদির

Saturday, September 5 2026, 5:49 pm
PM Modi | প্রাক্তন ছাত্রদের 'OG' বলে সম্মোধন! জেন জি স্টাইলে যুবশক্তির প্রশংসা প্রধানমন্ত্রী মোদির
highlightKey Highlights

একেবারে জেন জি স্টাইলে প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল, “এখানকার প্রাক্তন ছাত্ররা একেবারে ওজি।”


শনিবার দিল্লির ‘শ্রীরাম কলেজ অফ কমার্স’ (এসআরসিসি) শতবর্ষ পালনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশের যুব শক্তির ঢালাও প্রশংসা প্রধানমন্ত্রী মোদির। এসআরসিসি-র প্রতিষ্ঠাতা শ্রী রামকে শ্রদ্ধা জানিয়ে মোদি বলেন, “১৯২৬ সালে শিল্পপতি স্যার শ্রী রাম এই কলেজের প্রতিষ্ঠা করেছিলেন। ১০০ বছরে এই কলেজ দেশকে স্কলার, প্রশাসক, উদ্যোক্তা, নীতিনির্ধারক দিয়েছে। আগামী ২৫ বছর, অর্থাৎ বিকশিত ভারতের যাত্রায় এসআরসিসি-র পড়ুয়ারাই নেতৃত্ব দেবেন।” এসআরসিসি প্রাক্তনীদের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের ভাষায়, এখানকার প্রাক্তনীরাই হলেন আসল ‘ওজি’। তাঁরা বিশ্বজুড়ে এসআরসিসি-র জন্য গৌরব তুলে ধরেছে এবং বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল ছাপ রেখেছেন।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File