PM Modi | প্রধানমন্ত্রী মোদিকে লক্ষ্য করে স্লোগান বিদেশী যুবকের, চাঞ্চল্য মেলবোর্নের হোটেলে

Friday, July 10 2026, 5:53 pm
PM Modi | প্রধানমন্ত্রী মোদিকে লক্ষ্য করে স্লোগান বিদেশী যুবকের, চাঞ্চল্য মেলবোর্নের হোটেলে
highlightKey Highlights

মেলবোর্নের যে হোটেলে তিনি রয়েছেন, সেখানে নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়লেন এক যুবক। হোটেলে ঢুকে অভিবাসন-বিরোধী বেশ কিছু স্লোগান দিতে থাকেন তিনি।


অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মেলবোর্নের হোটেলে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে অভিবাসন বিরোধী স্লোগান দিতে শুরু করলো এক যুবক। স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এদিন মোদী যখন হোটেলের লবিতে লাল গালিচা দিয়ে প্রবেশ করছিলেন, তখন উপরের তলা থেকে চিৎকার করতে থাকেন ওই যুবক। সূত্রের খবর, ওই বিক্ষোভকারী অস্ট্রেলিয়ায় অভিবাসন নীতির বিরোধিতা করে আসা একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই যুবককে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File