PM Modi-Nepal PM On Flash Flood | নেপালে হড়পা বান! দুর্যোগ পরিস্থিতি নিয়ে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী!

Wednesday, August 26 2026, 2:37 pm
PM Modi-Nepal PM On Flash Flood | নেপালে হড়পা বান! দুর্যোগ পরিস্থিতি নিয়ে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী!
highlightKey Highlights

প্রধানমন্ত্রী নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজ নেন। একইসঙ্গে উদ্ধার ও ত্রাণকার্যে সাহায্যের আশ্বাস দেন।


আজ, বুধবার সকালে নেপালের ভোতে কোশী নদীতে ভয়ঙ্কর হড়পা বান আসে। ভেসে যায় বাড়িঘর, ব্রিজও। এই ঘটনায় এখনও অবধি ২২ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ ১৩৩ জন ভারতীয়-সহ বহু বিদেশি পর্যটক। বিপর্যয়ের খবর পেয়েই নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, “এই কঠিন সময়ে নেপালের ভাই-বোনদের পাশে রয়েছে ভারতের মানুষ। নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে প্রস্তুত ভারত। উদ্ধার ও ত্রাণ কার্যে নেপালের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ভারত।” সূত্রের খবর, ভারতের তরফে জানানো হয়েছে, সবুজ সংকেত পেলেই ভারতীয় বায়ুসেনার সি-১৭ ও সি-১৩০ বিমান উদ্ধার ও ত্রাণকাজে সাহায্য করার জন্য ত্রাণসামগ্রী, ওষুধ ও আর্থ মুভিং ইক্যুইপমেন্ট নিয়ে নেপালের উদ্দেশে রওনা দেবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File