Uttam Kumar | 'মহানায়ক' উত্তম কুমারের জন্মশতবর্ষে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী!
Thursday, September 3 2026, 9:12 am

Key Highlightsবাঙালির ‘ম্যাটিনি আইডল’ উত্তম কুমারের জন্মশতবর্ষে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাঙালির ‘ম্যাটিনি আইডল’ উত্তম কুমারের জন্মশতবর্ষে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে বাংলা ভাষায় পোস্ট করে এবং ‘সপ্তপদী’ সিনেমার ঝলক শেয়ার করে তিনি 'মহানায়কে'র কালজয়ী অভিনয়ের প্রশংসা করেন। এর আগে 'মন কি বাত' অনুষ্ঠানেও সত্যজিৎ রায়ের ‘নায়ক’সহ উত্তম কুমারের অনন্য অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, সকালে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ-সহ একাধিক প্রবীণ ও নবীন শিল্পী। জন্মশতবর্ষ উপলক্ষে বছরভর মূর্তিসংলগ্ন এলাকা সংস্কার, শোভাযাত্রা ও প্রবীণ শিল্পীদের সংবর্ধনাসহ একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।
- Related topics -
- বিনোদন
- অভিনেতা
- উত্তম কুমার
- নরেন্দ্র মোদি
- শুভেন্দু অধিকারী


