BRICS | বিশ্ব অর্থনীতিতে দ্রুত বাড়ছে ব্রিকসের শক্তি, বিজ়নেস ফোরামে বক্তব্য মোদীর!
Saturday, September 12 2026, 2:03 pm

Key Highlightsনয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস বিজ়নেস ফোরামের অধিবেশনে যোগ দিয়ে ব্রিকস ভুক্ত দেশগুলির অর্থনৈতিক সমৃদ্ধির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস বিজ়নেস ফোরামের অধিবেশনে যোগ দিয়ে ব্রিকস ভুক্ত দেশগুলির অর্থনৈতিক সমৃদ্ধির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, গত কয়েক বছরে বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির তুলনায় ব্রিকস দেশগুলির বৃদ্ধি প্রায় দ্বিগুণ গতিতে হয়েছে। প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন, বর্তমানে বিশ্ব জনসংখ্যার ৫০ শতাংশ, জিডিপির ৪০ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের ২৫ শতাংশের বেশি প্রতিনিধিত্ব করছে এই ব্রিকস গোষ্ঠী। ভারতের সভাপতিত্বে আয়োজিত এ বারের ব্রিকস বিজ়নেস ফোরামটি এ যাবৎকালের সবচেয়ে বড় বলে দাবি করেন মোদী। তিনি বলেন, স্থিতিস্থাপকতা, উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতাকে মূল ভিত্তি করে ব্রিকস এখন বিশ্বে নতুন সমাধানের কেন্দ্র হয়ে উঠছে।
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি
- ব্রিকস সম্মেলন
- অর্থনীতি
- অর্থনৈতিক


