PM Kisan Samman Nidhi | ‘কৃষক বন্ধু’র নাম বদলে ‘মুখ্যমন্ত্রী কিসান সম্মান নিধি’, ২০০০ টাকা করে অর্থসাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Wednesday, October 28 2026, 4:46 pm
PM Kisan Samman Nidhi | ‘কৃষক বন্ধু’র নাম বদলে ‘মুখ্যমন্ত্রী কিসান সম্মান নিধি’, ২০০০ টাকা করে অর্থসাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

পিএম কিসান সম্মান নিধির অর্থ বিলি ঘোষণার পাশাপাশিই জানানো হয়েছে যে রাজ্যের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আগামী ৫ নভেম্বর রাজ্যে নতুন শিল্পনীতির ঘোষণা হবে। ইতিমধ্যেই মন্ত্রিসভায় নতুন শিল্পনীতি পাস হয়েছে। আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, রাজ্যের ৪৮ লক্ষ কৃষক পাবেন ২০০০ টাকা। পিএম কিসান সম্মান নিধি প্রকল্পে তিন কিস্তিতে মোট ছয় হাজার টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। সেই কিস্তির টাকাই পাবেন রাজ্যের কৃষকরা। হুগলির পুরশুড়া থেকে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, বুধবারের মন্ত্রিসভায় রাজ্যের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের নতুন নাম হচ্ছে ‘মুখ্যমন্ত্রী কিসান সম্মান নিধি’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File