Bhadodara | ভাদোদরায় ধৃত জইশ জঙ্গির জেরায় বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক ফাঁস!
Sunday, November 29 2026, 9:06 am

Key Highlightsগুজরাতের ভাদোদরায় ধৃত জইশ জঙ্গি শাহরুল ইসলামের জেরায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
গুজরাতের ভাদোদরায় ধৃত জইশ জঙ্গি শাহরুল ইসলামের জেরায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অসম ও উত্তরপ্রদেশ হয়ে গুজরাতে জইশ নেটওয়ার্ক ছড়ানোর দায়িত্ব ছিল তার ওপর। এক বছর আগে দেওবন্দের মাদ্রাসায় ভর্তি হয়ে কাজ শুরু করে সে। পর্যটক সেজে ভাদোদরা বায়ুসেনা ঘাঁটির ছবি তুলে আইএসআই-কে পাঠায় এবং লাল চিহ্নিত জায়গায় হামলার ছক কষে। হ্যান্ডলার হিসেবে পাওয়া ৫০ হাজার টাকা ও ফোনের পাশাপাশি ধৃতের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা, মোবাইল ও পতাকা মিলেছে। দাহোড়ের জঙ্গলে ৪৭ রাইফেল-কার্তুজ লুকানো ছিল বলে খবর। হামলার পর দেশ ছাড়ারও নির্দেশ ছিল। গুজরাত এটিএসের হেফাজতে রয়েছে তার বাবাও। তিন রাজ্যের পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।


