Pellet Gun | পেলেট গান ব্যবহারের উপর নিষেধাজ্ঞার আবেদন, 'পুলিশের বিধিতে অনুমতি আছে', বলল সুপ্রিম কোর্ট!

Friday, July 31 2026, 8:30 am
Pellet Gun | পেলেট গান ব্যবহারের উপর নিষেধাজ্ঞার আবেদন, 'পুলিশের বিধিতে অনুমতি আছে', বলল সুপ্রিম কোর্ট!
highlightKey Highlights

পেলেট গান ব্যবহারের উপর নিষেধাজ্ঞার আবেদন করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার যশবর্ধন আজাদ।


পেলেট গান ব্যবহারের উপর নিষেধাজ্ঞার আবেদন করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার যশবর্ধন আজাদ। পাশাপাশি পেলেট গানে আহত দুই ব্যক্তি এই আবেদন করেন। যদিও আবেদনকে গুরুত্ব দিলেন না প্রধান বিচারপতির বেঞ্চ। বরং প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ব্যতিক্রমী পরিস্থিতিতে পুলিশের পেলেট গান ব্যবহারের ক্ষমতা রয়েছে।  বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আপনাদের আর্জি, পেলেট গান ব্যবহার করা যাবে না। কিন্তু ব্যতিক্রমী পরিস্থিতিতে পুলিশি বিধিতে পেলেট গান ব্যবহারের অনুমতি রয়েছে। যদি সত্যিই আপনারা পেলেট গান ধাপে ধাপে তুলে দিতে চান, তাহলে সেই আইনি বিধানটিকেই সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলে চ্যালেঞ্জ করতে হবে।” এরপর সুপ্রিম কোর্ট এই মামলায় কেন্দ্র সরকার এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-এর ইন্সপেক্টর জেনারেলকে নোটিস জারি করে। একইসঙ্গে আদালত নির্দেশ দেয়, ককরোচ জনতা পার্টি (CJP)-র যন্তর মন্তরের বিক্ষোভে মোতায়েন থাকা র‌্যাফ (RAF) জওয়ানদের ব্যবহৃত গুলির  হিসাব সংরক্ষণ করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File