Tram | সল্টলেক এবং নিউ টাউনেও ট্রাম চালানোর পরিকল্পনা, ট্রাম চলবে কালীঘাট-দক্ষিণেশ্বর রুটেও?

Saturday, June 27 2026, 2:38 pm
Tram | সল্টলেক এবং নিউ টাউনেও ট্রাম চালানোর পরিকল্পনা, ট্রাম চলবে কালীঘাট-দক্ষিণেশ্বর রুটেও?
highlightKey Highlights

ট্রাম হলো শহর কলকাতার ঐতিহ্য। আর তৃণমূল কংগ্রেসের আমলে লাটে তুলে দেওয়া ট্রামকে কলকাতায় পুরোদমে ফিরিয়ে আনতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে নতুন রাজ্য সরকার।


ট্রাম হলো শহর কলকাতার ঐতিহ্য। আর তৃণমূল কংগ্রেসের আমলে লাটে তুলে দেওয়া ট্রামকে কলকাতায় পুরোদমে ফিরিয়ে আনতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে নতুন রাজ্য সরকার। কীভাবে ট্রামকে ফিরিয়ে আনা যায়, তা নিয়ে রাইটসকে ব্লু-প্রিন্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।  দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন যে কলকাতায় যে চিরাচরিত ট্রামরুট ছিল, সেগুলিকে পুনরুজ্জীবিত করার উপরে জোর দেওয়া হচ্ছে। এখন যে দুটি রুটে ট্রাম চলাচল করে, সেখানে পরিষেবা আরও ভালো করতে চাইছে রাজ্য সরকার। এমনকি সেই নেটওয়ার্ক তৈরি হয়ে গেলে সল্টলেক এবং নিউ টাউনেও ট্রাম চালানোর পরিকল্পনাও করছে রাজ্য সরকার। ধর্মীয় পরিবহণের ক্ষেত্রেও ট্রামকে ব্যবহার করার পরিকল্পনা চলছে। কালীঘাট এবং দক্ষিণেশ্বরকে যুক্ত করার জন্য হুগলি নদী এবং আদি গঙ্গা বরাবর ট্রামলাইন তৈরি করা যায় কিনা, সেই সম্ভাবনা খতিয়ে দেখছে রাজ্যের পরিবহণ দফতর এবং রাইটস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File