Air India | ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিলো বিমান, ফুকেট-দিল্লি এয়ার ইন্ডিয়ার সেই প্লেনের পাইলটের দ্বিতীয় ডোপ টেস্টেও রিপোর্ট ‘পজিটিভ’!

Key Highlightsপাইলট কোনও নিষিদ্ধ পদার্থ ইচ্ছাকৃত ভাবে গ্রহণ করেছিলেন কি না, সেটিও এই মুহূর্তে নিশ্চিত নয়।
গত ৪ অগস্ট থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার AI2379 উড়ান। বিমানটিতে ছিলেন ১৩৭ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য। কিন্তু আচমকাই মাঝআকাশে বিমানটি প্রায় ৩০০ ফুট নীচে নেমে যায়। সেই ঘটনার ক্রু ও যাত্রী মিলিয়ে ১৭ জন আহত হয়েছিলেন। এই ঘটনার কারণে ডোপ টেস্টের মুখে পড়েছিলেন দুই পাইলট। এতে মুখ্য পাইলটের প্রাথমিক রিপোর্ট পজ়িটিভ আসার পরে দ্বিতীয় বার ল্যাবরেটরি পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার সেই চূড়ান্ত রিপোর্টেও পজ়িটিভ এসেছে বলে সূত্রের খবর। ফলে গত ৪ অগস্ট আচমকা ফ্লাইটের উচ্চতা মাঝআকাশে প্রায় ৩০০ ফুট কমে যাওয়ার ঘটনার তদন্তে এল নয়া মোড়। তবে পরীক্ষায় ঠিক কোন সাইকো অ্যাকটিভ সাবস্টেনস (psychoactive substance) পাওয়া গিয়েছে, তা এখনও প্রকাশ্যে জানানো হয়নি। পাশাপাশি, পাইলট কোনও নিষিদ্ধ পদার্থ ইচ্ছাকৃত ভাবে গ্রহণ করেছিলেন কি না, সেটিও এই মুহূর্তে নিশ্চিত নয়। তদন্তকারী সংস্থাগুলি পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
- Related topics -
- দেশ
- ভারত
- বিমান দুর্ঘটনা
- বিমান
- এয়ার ইন্ডিয়া


