Miami Airport | মিয়ামিতে রানওয়ে ছাড়িয়ে ট্রাকের ধাক্কায় জ্বলল বিমান! নিহত ৫!
Monday, September 7 2026, 12:55 pm

Key Highlightsপুয়ের্তো রিকো থেকে আসা অ্যামাজনের একটি 'বোয়িং ৭৬৭-৩০০' কার্গো বিমান রানওয়েতে অবতরণের পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
আমেরিকার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। পুয়ের্তো রিকো থেকে আসা অ্যামাজনের একটি 'বোয়িং ৭৬৭-৩০০' কার্গো বিমান রানওয়েতে অবতরণের পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দ্রুত গতিতে রানওয়ে ছাড়িয়ে পাশের রাস্তায় গিয়ে দুটি ট্রাকে সজোরে ধাক্কা মারে এবং দাউদাউ করে জ্বলে ওঠে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফায়ার সার্ভিস দ্রত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর বিমানবন্দরটির সমস্ত রানওয়ে ও সংলগ্ন রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে প্রায় ২৫০টি বিমানের উড্ডয়ন-অবতরণ ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং এনটিএসবি (NTSB)।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- বিমান দুর্ঘটনা
- বিমান


