Prashant Kishor | নীতীন নবীনের ছেড়ে যাওয়া আসনে সাড়ে ৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ের পথে পিকে!
Monday, August 3 2026, 8:12 am

Key Highlightsবিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের ছেড়ে যাওয়া আসনে সাড়ে ৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ের পথে জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের ছেড়ে যাওয়া আসনে সাড়ে ৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ের পথে জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, সপ্তম দফার গণনা শেষে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা পিকে পেয়েছেন ১৩,৫০০ ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীরজ কুমার সিনহা পেয়েছেন ৯৬৮৯টি ভোট। আরজেডি প্রার্থী রেখা গুপ্তা ২৫৯৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন। ট্রেন্ড যে পথে তাতে বাঁকিপুর আসন থেকে পিকের জয় সময়ের অপেক্ষা। উল্লেখ্য, গত এপ্রিল মাসে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। যার জেরে বাঁকিপুর কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন পড়ে। ৩০ জুলাই ভোটগ্রহণ হয় এই কেন্দ্রে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- প্রশান্ত কিশোর


