Pink Card | সরকারি বাসে ফ্রি রাইডের জন্য মহিলাদের দেওয়া হবে 'পিংক কার্ড', কীভাবে কাটবেন শূন্য টাকার টিকিট?

Wednesday, May 20 2026, 3:02 pm
Pink Card | সরকারি বাসে ফ্রি রাইডের জন্য মহিলাদের দেওয়া হবে 'পিংক কার্ড', কীভাবে কাটবেন  শূন্য টাকার টিকিট?
highlightKey Highlights

মহিলাদের সরকারি বাসে ফ্রি রাইডের জন্য বিশেষ কার্ড দেওয়া হবে সরকারের তরফে।


১লা জুন থেকে রাজ্যের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। তবে তাঁদের এই ফ্রি রাইডের জন্য বিশেষ কার্ড দেওয়া হবে সরকারের তরফে। ঠিক হয়েছে, মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের জন্য দেওয়া হবে একটি পিংক কার্ড। সেই কার্ড দেখালে শূন্য টাকার একটি টিকিট ইস্যু করবে কন্ডাক্টর। তবে যতদিন না পর্যন্ত এই কার্ড হাতে পাওয়া যাবে, ততদিন ভোটার বা আধার কার্ড, অথবা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার যে কোনও প্রমাণপত্র সঙ্গে রাখলেই বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা। সরকারি এসি, নন এসি, দূরপাল্লার যাবতীয় সরকারি বাসেই এই সুযোগ মিলবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File