Pink Bus | এপার বাংলার ছোঁয়া অপার বাংলাতেও, চালু হলো কেবল মহিলাদের জন্য পিঙ্ক বাস পরিষেবা!

Tuesday, August 18 2026, 4:59 pm
Pink Bus | এপার বাংলার ছোঁয়া অপার বাংলাতেও, চালু হলো কেবল মহিলাদের জন্য  পিঙ্ক বাস পরিষেবা!
highlightKey Highlights

মঙ্গলবার থেকে বাংলাদেশে চালু হল পিঙ্ক বাস। এই বাস শুধু মহিলাদের জন্য।


পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হতেই মহিলাদের সরকারি বাসে ফ্রি হয়ে গিয়েছে যাতায়াত। শীঘ্রই চালু হচ্ছে পিঙ্ক কার্ড। এপার বাংলার ছোঁয়া এখন অপার বাংলাতেও। মঙ্গলবার থেকে বাংলাদেশে চালু হল পিঙ্ক বাস। এই বাস শুধু মহিলাদের জন্য। বাংলাদেশ সরকার জানিয়েছে, মহিলাদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াতের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হল। ১৮ অগস্ট থেকে এই বাসের চলা শুরু হল। বিআরটিসি এই সার্ভিস পরিচালনের দায়িত্বে থাকবে। এই বাসের আরেকটি বিশেষত্ব হল, এই বাসের চালক ও কন্ডাক্টররাও মহিলা। শোনা যাচ্ছে, অধিকাংশ বাসই দোতলা হবে। বিআরটিসি জানিয়েছে, ঢাকার বেশ কয়েকটি রুটে পিঙ্ক বাস সার্ভিস থাকবে। এর মধ্যে অন্যতম হল নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুট। রাজধানী ঢাকার বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File