Pinarayi Vijayan | আর্থিক তছরুপের অভিযোগে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়নের বাড়িতে তল্লাশি ED-র!

Wednesday, May 27 2026, 5:04 am
Pinarayi Vijayan | আর্থিক তছরুপের অভিযোগে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়নের বাড়িতে তল্লাশি ED-র!
highlightKey Highlights

জানা যাচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী নেতা বিজয়নের ভাড়া বাড়িতেও চলছে তল্লাশি অভিযান।


বুধের সকালে কেরালায় মোট ১২ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এই তালিকায় আছেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। আর্থিক তছরুপ মামলায় বাম নেতা বিজয়নের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযোগ, আগে কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল) নামে একটি বেসরকারি সংস্থা ওই বছর বিজয়ন কন্যার সংস্থা এক্সালজিক সলিউশনসকে ১.৭২ কোটি টাকা বেআইনি ভাবে দিয়েছিল। বদলে কোনও পরিষেবা দেয়নি আইটি সংস্থাটি। এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি তল্লাশি চালাচ্ছে ইডি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File