Smit Machchhar | প্রান বাঁচিয়েছেন শতাধিক যাত্রীর, ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন পাইলট মচ্ছর!

Friday, October 9 2026, 7:35 am
Smit Machchhar | প্রান বাঁচিয়েছেন শতাধিক যাত্রীর, ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন পাইলট মচ্ছর!
highlightKey Highlights

প্রেসিডেন্ট জানান, স্মিতকে প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড ফর সিভিল হিরোইজম পুরস্কারে ভূষিত করা হবে।


প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে সহ পাইলটের ছুরির কোপে রক্তাক্ত হয়েও বাঁচিয়েছেন বিমান যাত্রীদের প্রাণ। এবার সেই সাহসিকতার জন্য পুরস্কৃত হচ্ছেন ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মচ্ছর। ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ জানিয়েছেন, স্মিতকে প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড ফর সিভিল হিরোইজম পুরস্কারে ভূষিত করা হবে। বর্তমানে আবু ধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন স্মিত। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। এদিন ইজরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ চলে তাঁর। বেঞ্জামিন নেতানিয়াহু এদিন বলেন, “ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বলনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। এটি আমাদের সর্বোচ্চ সম্মান, যা আমরা আমাদের স্বাধীনতা দিবসে প্রদান করে থাকি। সাধারণত এটি ইজরায়েলি নাগরিকদের জন্যই নির্ধারিত থাকে, তবে আমার মনে হয় এক্ষেত্রে দেশের সকল নাগরিক আপনাকে সাদরে গ্রহণ করে নেবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File