Calcutta HC | বাদ ২৭ লক্ষ ভোটারের নাম, প্রথম দফার ভোটের প্রাক্কালেই মামলা দায়ের কলকাতা হাইকোর্টে!

Tuesday, April 21 2026, 9:57 am
Calcutta HC | বাদ ২৭ লক্ষ ভোটারের নাম, প্রথম দফার ভোটের প্রাক্কালেই মামলা দায়ের কলকাতা হাইকোর্টে!
highlightKey Highlights

রাজ্যে প্রথম দফার ভোটের আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে।


রাজ্যে প্রথম দফার ভোটের আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ এর জেরে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। অবিলম্বে বিচারবিভাগীয় হস্তক্ষেপের আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। মামলাকারী শেখ আনোয়ার আলির বক্তব্য, বিশেষ প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভোটার তালিকা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ১৯টি ‘অ্যাপেলেট ট্রাইব্যুনাল’ গঠন করা হলেও, এগুলির কার্যপদ্ধতি অত্যন্ত অস্পষ্ট এবং অসামঞ্জস্যপূর্ণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File