Philippines | মাঝসমুদ্রে ফেরিতে আগুন, ফিলিপিন্সে পুড়ে মৃত ৫, নিখোঁজ ৮০ জনেরও বেশি!
Thursday, September 10 2026, 3:38 am

Key Highlightsফিলিপিন্সের পালাওয়ান প্রদেশের একটি পর্যটন কেন্দ্রের কাছে ফেরিতে আগুন লাগে। এই ঘটনায় ৮৭ জন নিখোঁজ রয়েছেন।
ফিলিপিন্সে ভয়াবহ অগ্নিকান্ড। মাঝসমুদ্রে যাত্রিবাহী ফেরিতে আগুন। পুড়ে মৃত অন্তত ৫! ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছে সমুদ্রে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বুধবার সন্ধ্যা নাগাদ এম/ভি জুন অ্যাস্টার (M/V June Aster) নামের ফেরিটিতে আচমকা আগুন লাগে। আগুন লাগার পরই ফেরির যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে অনেকে জলে ঝাঁপ দেন বলে জানা গেছে। ওই জাহাজে যাত্রী এবং ক্রু মিলিয়ে মোট ১৩৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ফেরিতে থাকা ৪২ জনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বাকি ৮৭ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
- Related topics -
- আন্তর্জাতিক
- ফিলিপিন্স
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- অগ্নিদগ্ধ দেহ
- মৃত্যু
- নিহত
- আহত
- নিখোঁজ


