Petrol-Diesel Price | ফের বাড়লো পেট্রল-ডিজ়েলের দাম, মহার্ঘ জ্বালানি, চিন্তায় সাধারণ মানুষ
Saturday, May 23 2026, 4:14 am

Key Highlightsশনিবার থেকে পেট্রলের দাম লিটারে ৮৭ পয়সা এবং ডিজ়েলের দাম লিটারে ৯১ পয়সা বাড়ানো হয়েছে।
শনিবার থেকে ফের পেট্রল ডিজেলের দাম বাড়লো দেশে। পেট্রলের দাম লিটারে ৮৭ পয়সা এবং ডিজ়েলের দাম লিটারে ৯১ পয়সা বাড়ানো হয়েছে। এই নিয়ে গত ১০ দিনের মধ্যে তৃতীয় বার জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। শুক্রবার রাত পর্যন্ত নয়াদিল্লিতে পেট্রলের দাম ৯৮.৬৪ টাকা থেকে বেড়ে লিটার প্রতি ৯৯.৫১ টাকা হয়েছে। ডিজ়েলের দাম বেড়ে ৯১.৫৮ টাকা থেকে হয়েছে ৯২.৪৯ টাকা। কলকাতায় লিটারে ৯৬ পয়সা বেড়ে যাওয়ায় শনিবার থেকে দাম দাঁড়াল ১১০ টাকা ৬৪ পয়সা। আর ডিজ়েলের দাম ৯৫ পয়সা বেড়ে হয়েছে ৯৭ টাকা ২ পয়সা।
- Related topics -
- দেশ
- পেট্রল
- ডিজেল
- মূল্যবৃদ্ধি
- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি
- তেলের দাম
- ভারত


