Petrol Prices | পুজোর আগেই বাড়লো পেট্রল-ডিজেলের দাম, কপালে হাত গাড়িচালকদের

Sunday, October 4 2026, 5:56 am
Petrol Prices | পুজোর আগেই বাড়লো পেট্রল-ডিজেলের দাম, কপালে হাত গাড়িচালকদের
highlightKey Highlights

একধাক্কায় পেট্রল ডিজেলের দাম অনেকটা বাড়িয়ে দিল বেসরকারি তেল সরবরাহকারী সংস্থা নায়ারা এনার্জি।


দুদিন আগেই বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। এবার একধাক্কায় দাম বাড়লো পেট্রল ডিজেলের দাম। পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা বাড়িয়েছে বেসরকারি তেল সরবরাহকারী সংস্থা নায়ারা এনার্জি। দেশজুড়ে মোট ৭১০৮টি পেট্রল পাম্প রয়েছে এই সংস্থার। শনিবার থেকে সমস্ত পেট্রল পাম্পে এই নতুন দাম কার্যকর হবে। এই মুহূর্তে দিল্লিতে লিটারপ্রতি ১১৮টাকা ৬৩ টাকা লিটারে বিকোচ্ছে নায়রার পেট্রল। ডিজেল বিকোচ্ছে লিটারপ্রতি ১০৩টাকায়। তবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তথা আইওসি, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তথা বিপিসিএল এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তথা এইচপিসিএলে জ্বালানির দাম যা ছিল তাই রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File